1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগর পশ্চিম ইউপিতে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

নবীনগর পশ্চিম ইউপিতে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, এখন আর দিনের ভোট রাতে হতে দেয়া যাবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের নমিনেশন দিবেন আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।

শুক্রবার বিকালে (০৫ সেপ্টেম্বর ২০২৫) নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং নতুন বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মামুন সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।

উদ্ধোদক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।

এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন