1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে শিয়ালে কামড় দেওয়ার ৬ মাস পর যুবকের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে শিয়ালে কামড় দেওয়ার ৬ মাস পর যুবকের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিয়ালের কামড় দেওয়ার ৬ মাস পর সাগর শেখ (১৬)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তর নশংকর হাওলাদার বাড়ি জামে মসজিদ

মাঠে নিহতের নামাজের জানাজা শেষে নশংকর সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সাগর উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের রোসেল শেখ এর ছেলে। চার ভাই বোনের মধ্যে সাগর ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাগরের প্রতিবেশি মো: সাইফুল ইসলাম জানান, গত ৬ মাস পূর্বে সন্ধ্যায় নশংকর সড়কের পাশে বন্ধুদের সাথে বসে মোবাইল টিপছিলো সাগর। এমন সময় হঠাৎ করে একটি শিয়াল তার গালে ও হাতে কামড় দেয়। এরপর উপস্থিত সকলে মিলে সাগর কে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে৷ প্রথম কয়েকদিন চিকিৎসা নিলেও এক সময় শারীরিক অবস্থা উন্নতি ভেবে পরবর্তীতে আর চিকিৎসা নেয়নি। তিনি আরো জানান, গতকাল সোমবার রাতে হঠাৎ করে সাগর অসুস্থবোধ করে এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌছালে সাগরের মৃত্যু হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন, শিয়াল বা কুকুরে কামড় দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন