1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঝিকুট ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পরিষদ ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ঝিকুট ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পরিষদ ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সংবাদদাতা।।
ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে সাইয়্যেদুল বাশার ও সাধারণ সম্পাদক হিসেবে শাহিদুল হাসান শাওন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঝিকুট ফাউন্ডেশনের অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যদের মধ্যে সহ সভাপতি ফাহাদ, সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. নয়ন মিয়া, অর্থ সম্পাদক আতিকুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক শোভন সারোয়ার, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজির আহমাদ মিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুপু, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান, অফিস ও প্রচার সম্পাদক, যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম বেপারী, শিশু ও নারী বিষয়ক সম্পাদক পূজা দেবনাথ, শিল্প ও সাহিত্য সম্পাদক ত্বাইরান আবির, অফিস সম্পাদক আসিফ বাঁধন, ত্রাণ, দুর্যোগ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডা. শিউলি আক্তার, স্কুল ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য রমজান মাহমুদ, মো. ইকরামুল হাসান, মাহমুদা খাতুন বাবলি প্রমুখ নির্বাচিত হন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন নতুন পরিষদ সম্পর্কে বলেন, “সৃজনশীল উদ্যোগের জন্য ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এভাবে আর কোনো সংগঠন এ এলাকায় কাজ করছে না। নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করতে পেরে আমরা আনন্দিত।”

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম জানান, “একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ” মূলমন্ত্র এবং “পরিবর্তমান পদযাত্রা” স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আশরাফ ইকবালের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ১ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রথম কেন্দ্রীয় পরিষদ গঠনের মাধ্যমে জোড়ালোভাবে কার্যক্রম শুরু করি। তারই ধারাবাহিতকতায় আজ ২য় কেন্দ্রীয় পরিষদ গঠন করা হলো। নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, নতুন কেন্দ্রীয় পরিষদের দায়িত্বিশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন