
সুনামগঞ্জ সংবাদদাতা।।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালির সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক।
র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শ্লোগানে মুখরিত করেন চারপাশ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে যাচ্ছে। জনগণের ভালোবাসাই বিএনপির মূল শক্তি, আর এই শক্তিকে কাজে লাগিয়েই দল সামনের দিনগুলোতে আরও অগ্রসর হবে।
Design & Developed By: RTD IT ZONE