1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরোধপূর্ণ জমিতে দোকান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিরোধপূর্ণ জমিতে দোকান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জে বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একদল দুর্বৃত্ত দোকান ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভুগীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে আলিফ মাষ্টার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রহমান ভুঁইয়ার দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা, পণ্য সামগ্রী ও দোকান ঘরটি লুটপাট করে বলে অভিযোগ রয়েছে। পরে তারা দোকানঘর ভেঙে নিয়ে যায় এবং জায়গাটি দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৫বছর যাবত জমিটি তাদের ভোগদখলে আছে এবং দোকান ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১বছর যাবত একটি চক্র তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। এর জের ধরেই প্রতিপক্ষ হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন