1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েল জানায়, গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটকে ‘ত্রুটিহীন অভিযানের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।

তবে হামাস এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনটি এর আগে জানায়, আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হন।

স্থানীয় সাংবাদিকরা জানান, ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। গত শনিবারের এ হামলা এমন এক সময় হলো যখন গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানের আগে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন। যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার আগের দিক থেকেই এখনো সক্রিয় ছিলেন।

শনিবারের হামলায় ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একসঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট। এটি মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর লাখ লাখ ডলার সমমূল্যের টাকা উড়তে দেখা যায়। এর একটি বড় অংশ স্থানীয়রা নিয়ে গেলেও পরে হামাস তা উদ্ধার করে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আবু উবাইদা ছিলেন হামাস সন্ত্রাসী সংগঠনের জনসম্মুখের মুখপাত্র যিনি নিয়মিত হামাসের প্রচারণা চালাতেন।

গত কয়েক বছরে তিনি হামাসের সামরিক শাখার হয়ে ইসরায়েলবিরোধী বহু বক্তব্য দিয়েছেন। সবসময় মুখে ফিলিস্তিনি কাপড়ে ঢাকা আবু উবাইদা হামাস সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যজুড়ে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

ধারণা করা হয়, বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি এই নেতা গত শুক্রবার দেওয়া এক ভাষণে শেষবারের মতো বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই।

এসময় গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন