1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে পাওয়ার দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে পাওয়ার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবারের স্বজনসহ স্থানীয়রা। শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার।
মানববন্ধনে বক্তব্য রাখেন গুমের শিকার ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম, আল আমিনের বাবা মনু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিক ও অধিকারের পঞ্চগড়ের ফোকাল পারসন সাংবাদিক সফিকুল আলম।
এসময় বক্তারা জানান, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখনো অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষার প্রহর গুণছেন। তাই দ্রুত প্রত্যেক গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।
মানববন্ধন শেষে তারা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন