1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পিআর কি এদেশের মানুষ তা বুঝে না - কেএম মামুন অর রশিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পিআর কি এদেশের মানুষ তা বুঝে না – কেএম মামুন অর রশিদ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, পিআর এদেশের মানুষ বুঝে না, পিআর মানে নির্বাচন হবে নবীনগরে এমপি হবে ঢাকার! আমরা চাই নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন।

শনিবার বিকালে (৩০ আগষ্ট ২০২৫) নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বিল্লাল মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।

উদ্ধোদক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের উপদেষ্টা সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য কামাল হোসেন কামাল, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক, জীবন বাবুর্চিসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন