বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

টঙ্গীবাড়ীতে নদীর পাশে বেকু দিয়ে অপরিকল্পিতভাবে মাটি খনন হুমকিতে নদীরক্ষা বাঁধ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মাছঘাট সংলগ্ন পদ্মাপাড়ে ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে নদীরক্ষা বাঁধ নির্মাণ কাজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধ ঘেষিয়ে মাটি কাটার ফলে ভেরিবাঁধ দুর্বল হয়ে যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শনিবার (৩০আগস্ট) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাসাইল নদীরক্ষা বাঁধের পাশ দিয়ে গাড়ুরগাও যাতায়াতের রাস্তাটির একাংশে ভেকু দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ করে রেখেছে প্রভাবশালী একটি মহল।

হাসাইল মাছঘাট থেকে পশ্চিম দিকে ৪০০ মিটার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এস,এস,এল,কনভয় জেভি’র প্যাকেজ ১৪ এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাহিদ জাকারিয়া খান (ইমন) বলেন, হাসাইল মাছঘাট সংলগ্ন বাঁধের পাশে খনন করার কারনে আমাদের বাধ হুমকির মধ্যে আছে। নির্মাণাধীন বাধের ৫০ মিটারের মধ্যে কোনো ধরনের খনন বা ভরাট কাজ সম্পূর্ণ বেআইনি হলেও তা মানা হচ্ছেনা। গভীর খননের ফলে বাধ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এছাড়া বাধের পাশের রাস্তা আটকে দেওয়ার কারনে মালামাল ট্রান্সপোর্টে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। পরে আমি আমাদের উর্ধতন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি তারা বিষয়টি কে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান,শুক্রবার বিকেলেও এই জায়গা দিয়ে মানুষ চলাচল করছে গভীর রাতে রোমান মাতবর নামে এক ব্যক্তি ভেকু দিয়ে এই জমি কাটেন। এখন আমাদের চলাচল করতেও সমস্যা হচ্ছে। এছাড়াও তারা আরো জানায়, এটি বিরোধপূর্ণ জমি। এটি নিয়ে মামলাও আছে। অনেক আগে থেকেই রোমান আর নুরু শেখ নামের এক ব্যক্তির সাথে ঝামেলা চলছিলো। সরকার পরিবর্তনের পর রোমান তার মামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ এর প্রভাব দেখিয়ে এই জমি দখল করতে চাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে রোমান মাতবর কে ফোন দিলে তিনি জানান,ভুলবসত এই জমি কেটে ফেলেছি আমি এগুলো ভরাট করে দিবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE