1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

পঞ্চগড়  সংবাদদাতা।।

গতকাল রাতে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে উপজেলার গোল চত্ত্বরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আবু হাসান বাবু, আব্দুল্লাহ আমান, রবিউল ইসলাম, মাসুদ রানা, মিঠুন ও লিংকন সহ আরো অনেকেই।

বিক্ষোভ সমাবেশে বক্তারা গতকাল ভিপি নুরুল হক নুরের উপর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গতকাল রাতে ভিপি নুরের উপর হামলা সুপরিকল্পিত। তা না হলে একটি রাজনৈতিক দলের সভাপতিকে কেনই বা বেধড়ক মারপিট করা হলো। বক্তব্যে তাঁরা দাবি করে, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসীবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী একটি দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা রেখেছিল, এখনও একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।

উল্লেখ্য যে, গতকাল রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করে তাদের আল রাজী টাওয়ারের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর ও দলের শীর্ষ নেতারা। হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করে। এসময় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভিপি নুর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন