1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,  জামালপুর।।

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বজ্রাপুর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক এহসান হাবিব রাহাত, ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক শাকিল হাসান, ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেক প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর জিএম কাদেরের মদদে এই হামলার ঘটনা ঘটেছে। ভারতের প্রেসক্রিপশনে  অতর্কিত এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতারসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন