1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও.-এর বিদায় ও নতুন দায়িত্ব হস্তান্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও.-এর বিদায় ও নতুন দায়িত্ব হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোরশেদুল আলম, চট্টগ্রাম।।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১২ ব্যাটালিয়নের সি কোম্পানির ৯নং প্লাটুনের পি.ইউ.ও. প্রফেসর আন্ডার অফিসার মোঃ আবু নাছিরের বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মোঃ আবু নাছির। সভাপতিত্ব করেন বিএনসিসি ৭নং প্লাটুন কমান্ডার পি.ইউ.ও. মোহাম্মদ সাঈদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ৮নং প্লাটুন কমান্ডার অন্তরা সাহা।

নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন তার বক্তব্যে বিএনসিসির ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং সক্রিয় তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিএনসিসির সকল উইং কলেজে চালু করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ ক্যাডেটদের সেবামূলক কাজের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কথা তুলে ধরেন।

বিদায়ী ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান বলেন, “কাজ ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি সময়ের ব্যাপার, কিন্তু আমরা যদি একতা বজায় রাখতে পারি, তাহলে যেকোনো সমস্যা মোকাবিলা করতে সক্ষম হব।

অনুষ্ঠানে বর্ষসেরা ক্যাডেট হিসেবে সম্মাননা পান ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল ফেরদৌস হীরা, ক্যাডেট ল্যান্স কর্পোরাল তোহফা তাসনুভা, ক্যাডেট ল্যান্স কর্পোরাল প্রান্ত দাশ ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল রায়হান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান তার দায়িত্ব নতুন ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত সকল ক্যাডেট অতিথি ও শিক্ষকবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে অভিনন্দন জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন