1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লৌহজংয়ে বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ কলমা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

লৌহজংয়ে বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ কলমা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরি তালতলা খালের পদ্মা নদীর মুখে বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খন্দকার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১আগস্ট) রাতে ডহরি-বালিগাও খাল থেকে তুহিন খন্দকারের নেতৃত্বে ৩-৪টি বাল্কহেড আটকানো হয়। প্রথমে একটি বাল্কহেডে ভাঙচুর চালানো হয় এবং পরে সালিসির নামে মালিকদের কাছে ৫ লাখ টাকা জরিমানা দাবি করা হয়। অভিযোগ রয়েছে, টাকা না দিলে বাল্কহেড নদীতে ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

জাহাজের মাস্টার জানান, তাকে স্থানীয় একটি স্কুলে আটকিয়ে খালে বাল্কহেড চলাচলের কারনে ৩ লাখ টাকা জরিমানা দিতে বলেন তুহিন খন্দকার।

জাহাজের মালিক মো. শহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন যদি জরিমানা করে, আমি তা দিতে বাধ্য। কিন্তু একজন রাজনৈতিক নেতা আমার কাছে টাকা দাবি করছেন—এটা কি ধরনের বিচার?” আর প্রশাসন আমাদের এই খাল ব্যবহার করতে নিষেধ করলে আমরা এই খাল ব্যবহার করবোনা। তাহলে তুহিন খন্দকার কেনো আমাদের কে অনৈতিক প্রস্তাব দিবে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এবিষয়ে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খন্দকার বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি তবে উপজেলা প্রশাসন (ইউএনও) আমাকে খালে বাল্কহেড চলাচল বন্ধ রাখতে বলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন এ বিষয়ে বলেন, “আমাদের পক্ষ থেকে কাউকে বিচার বা সালিসি করে টাকা নেওয়ার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তিকেও বাল্কহেড আটকানোর অনুমতিও দেয়া হয়নি। তুহিন খন্দকার প্রশাসনের নামে কাজ করে থাকলে তা গুরুতর অপরাধ।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন