1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।

মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি বলেন, আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনোই জোর দেইনি। আমাদের একটাই দাবি—সংস্কার ও বিচার নিশ্চিত হোক। ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, সংস্কারের নিশ্চয়তা থাকলে আপত্তি নেই।

অনুষ্ঠানের শিরোনাম ছিল—‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’। আলোচনায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে কোনো নির্বাচন বাস্তবসম্মত বলে মনে করি না।

তিনি আরও বলেন, আমরা চাই, ভবিষ্যতে দেশের মানুষ জানুক—এই পরিবর্তনের পেছনে এনসিপি ছিল। জুলাই সনদ ছিল সেই পরিবর্তনের মূল চাবিকাঠি। সেজন্য সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই টেকসই নয়।

বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গুজব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচন পেছানোর মতো গালগল্প ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, এনসিপির মূল লক্ষ্য ক্ষমতা নয়—বরং দেশের কাঠামোগত পরিবর্তন। তিনি বলেন, নির্বাচনে জয় নয়, আমরা দেশের জন্য স্থায়ী পরিবর্তন চাই। আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সংস্কার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন