1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এসি মিজানুর রহমান।

পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, হকি স্টেডিয়ামের সামনে থেকে তারা মিছিল বের করেছিল সাধারণ মানুষের বেশে। প্রথমে তারা স্বাভাবিক স্লোগান দিচ্ছিল, একপর্যায়ে জয় বাংলা বলে ওঠে। এরপর সেখানে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।

মিজানুর রহমান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য থাকে, কিন্তু আজ হঠাৎ তারা সাধারণ মানুষের বেশে মিছিল শুরু করায় প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনী কিছু বুঝে উঠতে পারেনি। তবে তিনজন আটক আছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ নাকি আওয়ামী যুবলীগ নাকি আওয়ামী লীগের কর্মী তা এখন পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, সোমবার বিকেলে গুলিস্তান এলাকা থেকে শতাধিক লোকজন একটি ঝটিকা মিছিল বের করে। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা প্রচার করছে, তারা পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই মিছিল করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন