1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিনেমা হোক কিংবা টেলিভিশন রিয়েলিটি শো— সবখানে সালমান খানের চাহিদা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তি প্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ সিনেমাও আলোর মুখ দেখেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-১৯-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন। তবে শো-শুরুর আগেই জানা গেল এক লাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথমদিকে শোনা যাচ্ছিল সাড়ে পাঁচ মাসের জন্য ৩০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেবেন। কিন্তু মাস অন্তে জানা গেল সপ্তাহে দুই পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি।’

অথচ ‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। গত মৌসুমে (‘বিগ বস ১৮’) নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি।

তবে সালমান ভক্তদের জন্য দুঃখের খবর এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না তিনি। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও।

এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন