1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, টঙ্গীবাড়ী(মুন্সিগঞ্জ)।।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার এর আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশন এর অর্থায়নে ও টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার (২৩ আগস্ট) কামারখাড়া ইউনিয়ন পরিষদের মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ক্যাম্প। কামারখাড়া ইউনিয়নের প্রায় ২০০ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরিক্ষা,ব্লাড প্রেসার পরিক্ষা ও ওজন পরিমাপের সেবা প্রদান করা হয়।

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন বলেন,
২০১৫ সাল থেকে জ্ঞানের আলো পাঠাগার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিক অংশ। আমরা চাই মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাক।
কামারখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান মন্টু বলেন আজকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি খুবই সময়োপযোগী। এ ধরনের উদ্যোগ মানুষকে স্বাস্থ্য সচেতন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

এসময় সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন