1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়াকে দুই সপ্তাহ সময় দিলেন ট্রাম্প! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাশিয়াকে দুই সপ্তাহ সময় দিলেন ট্রাম্প!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আলাস্কায় গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোন্ল্ড ট্রাম্প। তার পরে চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও পৃথক বৈঠক সারেন তিনি।

ওই সময় ইউরোপীয় ইউনিয়নের নেতারাও হোয়াইট হাউসে ছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মুখোমুখি বসাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতার সঙ্গে ইতিমধ্যে পৃথক ভাবে বৈঠক সেরে নিয়েছেন তিনি। এবার পুতিন এবং জেলেনস্কিকে এক টেবিলে বসাতে চান ট্রাম্প। তবে ওই বৈঠক কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

এ অবস্থায় রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। বৈঠকে বসার জন্য পুতিনকে আরও দু’সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন তিনি। এর মধ্যে বৈঠক না-হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর পথে হাঁটতে পারে আমেরিকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিল ট্রাম্পকে। জানতে চাওয়া হয়েছিল, পুতিন আলোচনার টেবিলে না-বসলে কি কোনও পদক্ষেপই করবেন না ট্রাম্প?

প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা দেখছি বিষয়টা। কার দোষ, সেটি আমরা দেখব। কেন সমস্যা হচ্ছে, তা আমি বুঝে দেখব। আমি জানি, কী করছি। আমরা দেখব যে ওরা (রাশিয়া এবং ইউক্রেন) বৈঠকে বসছে কি না।

যদি ওরা বৈঠকে না বসে, তা হলে কেন বসছে না, সেটাও আমাকে দেখতে হবে। কারণ, আমি ওদের বলে দিয়েছি আলোচনায় বসার জন্য। আমাকে কী করতে হবে, তা আমি দু’সপ্তাহের মধ্যেই বুঝে যাব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন