বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

গাজায় মৃত্যুর মিছিল থামছে না, নিহত ছাড়াল ৬২ হাজার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্যমতে, সেখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জনে

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে খবরটি তুলে ধরে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।

এদিকে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। তাদের একজন শিশু। ফলে খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, যাদের মধ্যে ১১২ জনই শিশু।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বোমাবর্ষণ এখনও অব্যাহত। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং হামলার ঝুঁকিতে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা এখন নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে আসা অসহায় মানুষদেরও টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE