1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে রশিদ-রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নবীনগরে রশিদ-রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘরে রশিদ-রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

শনিবার সকালে (২৩ আগষ্ট ২০২৫) বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের সার্বিক তত্ত্বাবধানে ও মোহাম্মদ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এমপি পদ প্রার্থী নাজমুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ শওকত উসমান, আব্দুল কাইয়ুম, সোলাইমান ভূঁইয়া সোহাগ, জাহাঙ্গীর আলম, মো. নাজমুল আলম আরিফ, মো. ইকবাল হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম, হাজী আলমগীর কবির, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য কামাল সরকার, ইলিয়াস সরকার, রহমত উল্লাহ সরকার, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলী আজ্জম, হাজী হাছন আলী চৌধুরী, মিজানুর রহমান মেম্বার, মানিক মিয়া ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা।

এ সময় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের ৭ জন ও মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১ কৃতি শিক্ষার্থীসহ মোট ৩২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন