1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে রতনপুর ইউপি কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

নবীনগরে রতনপুর ইউপি কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, এখন কেউ আর দিনের ভোট রাতে দিতে পারবে না, এখন দিনের ভোট দিনেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে নির্বাচনী দিনে মাঠে থাকবেন।

শনিবার বিকালে (২৩ আগষ্ট ২০২৫) রতনপুর ইউনিয়নের শাহপুর সড়ক বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

রতনপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের কুমিল্লা বিভাগস্থ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, সদস্য সাইফুল হক, জিল্লুর রহমান, মো. আল-আমিন, মো. আনোয়ার হোসেন বাবুল, মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক, মো. মোজ্জাম্মেল, ইব্রাহিম নাফিজ মিঠু, মো. মামুন সরকার, মোহিদুল ইসলাম ঝিনুক, আজাদ হোসেন, তোফায়েল আহম্মেদ তুহিন, শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় মো. আবুল বাশারকে সভাপতি ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট রতনপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন