1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে ‎এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে ‎এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সীগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (২৩ আগস্ট) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ৩২০ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দক্ষিন পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা প্রফেসর ডা.এম.মুজাহেরুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলামিন ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মোহাম্মদ সুজন শরীফ, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি একেএম ফখরুদ্দিন রাজী, বিশিষ্ট গীতিকার, সুরকার ও প্রভাষক শিল্পী ওবায়দুল্লাহ তারেক, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আব্দুক গনি বিদ্বান।

‎মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী”—এই উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

‎অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই মেধাবী প্রজন্মকেই আগামী দিনে জ্ঞানের আলোয় আলোকিত বাংলাদেশ গঠনের দায়িত্ব নিতে হবে। নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা হবে আগামীর সৎ ও দক্ষ নাগরিক।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন