1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনকে একদিকে বানচালের চেষ্টা অন্যদিকে নেতাদের নমিনেশন দিচ্ছে জামাত-এনসিপি- কেএম মামুন অর রশিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নির্বাচনকে একদিকে বানচালের চেষ্টা অন্যদিকে নেতাদের নমিনেশন দিচ্ছে জামাত-এনসিপি- কেএম মামুন অর রশিদ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য এমপি পদ প্রার্থী ও কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারন্যের অহংকার জননেতা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের কৃষকদের ভাগ্যান্নয়নে কাজ করছে জাতীয়তাবাদী কৃষক দল। এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সকলকে নিজেদের অধিকারের জন্য সজাগ থাকতে হবে। জামাত-এনসিপি একদিকে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে অন্যদিকে নমিনেশন দিচ্ছে তাদের নেতাকর্মীদের।

শুক্রবার বিকালে (২২ আগষ্ট ২০২৫) শিবপুর ইউনিয়নের মিরপুর নতুন বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাদেকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের কুমিল্লা বিভাগস্থ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, সদস্য সাইফুল হক, জিল্লুর রহমান, মো. আল-আমিন, মো. আনোয়ার হোসেন বাবুল, আশরাফ হোসেন রাজু, মো. আনোয়ার হোসেন, খন্দকার মো. রুকন উদ্দিন, মো. আব্দুর রশিদসহ অন্যান্যরা।

এ সময় মো. মুজিবুর রহমানকে সভাপতি ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন