1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে বাল্কহেড জব্দ ও ড্রেজার পাইপ অপসারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে বাল্কহেড জব্দ ও ড্রেজার পাইপ অপসারণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সীগঞ্জ।।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও সীমানাধীন তালতলা-গৌরগঞ্জ খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের দায়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে ২ টি বাল্কহেড জব্দ করা হয় এবং একই দিনে তস্থিপুর শিলিমপুর কোল্ড স্টোরেজ সংলগ্ন নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ও পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।পরে জব্দকৃত বাল্কহেড ২ টি বিআইডব্লিউটি এর জিম্মায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন