1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন৷

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এসময় অভিযান পরিচালন করে করতোয়া নদীতে
অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ ৫টি ড্রেজার মেশিন,পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে প্রশাসন। এসময় অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধুরা চক্রের সদস্যরা৷ পরে মেশিনসহ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

এ সময় অভিযানে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হলে ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান। অভিযান চলমান থাকবে।

সট- আফরোজ শাহীন খসরু, ইউএনও, তেঁতুলিয়া, পঞ্চগড়৷

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন