1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন বিএনপি নেতা মিজান সিনহা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন বিএনপি নেতা মিজান সিনহা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার, মুন্সীগঞ্জ।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন ও সদর উপজেলার শিলই ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান সিনহা।

বুধবার (২০শে আগস্ট) দুপুর ৩টার সময় টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার, কান্দার বাড়ী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের রাকিরকান্দি, মাদানি কমপ্লেক্স এর নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙনে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

এ সময় মিজান সিনহা বলেন, আমি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলবো, পদ্মা নদীর ভাঙন থেকে কিভাবে নদীর পাড়ে রহ্মা করা যায়। এছাড়া নদী ভাঙন এলাকার অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আমির হোসেন দোলন,বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজু কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সম্পাদক সোলায়মান মাতবর, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লা খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান সরদার, উপজেলা বিএনপি সহ- সভাপতি শাহজাহান বেপারী, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল, জেলা বিএনপি সদস্য ঢালী ওয়াহিদ, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক কাইয়ুম ফকির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তানজির শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল ঢালী,মিঠুন বেপারী সহ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন