1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অপপ্রচার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অপপ্রচার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গিবাড়ী,(মুন্সিগজ্ঞ) সংবাদদাতা।।

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে এক ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানাগেছে, টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী কে ফাসানোর জন্য একটি মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, সুমন চেয়ারম্যান কে মেরে ফেলার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আবু সিদ্দিক বেপারি দায়িত্ব পালন করে আসছেন। তিনি খুবই ভালো লোক। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। একবার তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার চিরকুট আবার ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন এবং সর্বশেষ নারী দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। একজন সম্মানিত লোক কে গায়েল করতে একের পর এক অপপ্রচার হুমকি কখনোই কাম্য নয়।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নিহত হবার পর আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল প্রতিহিংসায় আমাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । কয়েক মাস পূর্বে ইউনিয়ন পরিষদে একটি চিরকুটে আমাকে প্রাণ নাশের হুমকি লিখে অফিসের ভিতর ফেলে রাখে, সাবেক চেয়ারম্যান সুমন হাওলাদার কে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাকেও সেভাবে গুলি করে হত্যা করা হবে। পরে আমি প্রাণ রক্ষাতে টঙ্গীবাড়ী থানায় একটি জিডি করি এবং বিষয়টি বিভিন্ন প্রশাসন ও জনগণকে অবহিত করি । এর কিছুদিন পর ইউনিয়ন পরিষদে ব্যবহৃত বৈদ্যুতিক মিটারের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় । আমার সাথে প্রতিহিংসায় কোনভাবে সুবিধা করতে না পারায় সর্বশেষ এক বিধবা নারীকে দিয়ে আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে । আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকেই তারা আমাকে কোন ভাবে মেনে নিতে পারছে না, যার কারণে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি এ অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন