1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাতের আঁধারে সীমান্ত অতিক্রমের চেষ্টা, পঞ্চগড় সীমান্ত ৩ বাংলাদেশি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রাতের আঁধারে সীমান্ত অতিক্রমের চেষ্টা, পঞ্চগড় সীমান্ত ৩ বাংলাদেশি আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর একটি অভিযানিক দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়।
আজ বুধবার(২০আগস্ট) দুপুর ১২টায় পঞ্চগড় সদর থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় বিজিবি ৩ বাংলাদেশীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরন করা হবে।

আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে মোট ৪৯ হাজার টাকা চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞোপত্তিতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন