1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় র‍্যাবের অভিযানে মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নওগাঁয় র‍্যাবের অভিযানে মাদক ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

নওগাঁ সংবাদদাতা।।
র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।

এই অভিযানের মাধ্যমে র‍্যাব-৫ আবারও প্রমাণ করলো যে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত এবং মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন