1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে বিএনপির প্রচার মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে বিএনপির প্রচার মিছিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।
আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আমরা আশা করছি বিপুল সংখ্যক লোকের সমাগমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই সম্মেলনকে সর্বাত্মক সফল করতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি নেতাকর্মীদের ২৩ আগস্ট সম্মেলনকে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।
প্রচার মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন