1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাতী লীগ নেতা গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাতী লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাতকানিয়া, চট্টগ্রাম।।

সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক ও ঢেমশা ইউনিয়ন যুবলীগের সদস্য মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ সালের ৪ই আগস্ট কেরানীহাটে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়া নিবাসী নুরুল কবিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি ঢেমশা ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন একই সাথে তাতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে কেরানীহাটে চলমান ছাত্র আন্দোলনে সহিংসতা চালানোর অভিযোগে গ্রেফতার হন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম মাহবুবুর রহমানের গ্রেফতার বিষয় নিশ্চিত করেছে এবং তিনি জানিয়েছেন প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে আওয়ামী অনুসারীরা হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয়রা মাহবুবুর রহমানসহ আরো অনেকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার প্রাথমিক তদন্ত চলছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন