1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁদপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম,চাঁদপুর।।

শনিবার ১৬ই আগস্ট চাঁদপুর সদর পুরান বাজার দাস পাড়া কালীমন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। সবাই মিলেমিশে সমাজ গড়ব। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। দেশ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে। জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালনের সুযোগ নিশ্চিত করবে।”।
তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদকে সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় বাবু দুলাল দাস সভাপতিত্বে ও বাবু বিশ্বনাথ দাস ও বাদল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রনজিত দাস শংকর চন্দ্র দাস ।
আরো উপস্থিত ছিলেন
সভাপতি দুলাল দাস সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস ।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সভাপতিত্ব করেন বাদল দাস

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন