1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উৎযাপিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পাবনায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উৎযাপিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কলিট তালুকদার (পাবনা)

পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাবনার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম,পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন ফিতা কেটে র‌্যালীর উদ্বোধন করেন।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডঃ মলয় কুমার দাস রায়, সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু,সিনিয়র যুগ্ম সদস্য সচিব দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষ ভদ্র, সমন্বয়কারী আশীষ বসাক, যুগ্ম আহ্বায়ক শ্রী রণদীশ ভট্টাচার্য, উত্তম সাহা, শ্যামল ঘোষ, উত্তম কুন্ডু, অচিন্ত ঘোষ, রঞ্জিত ঘোষ, শুভ সান্যাল, অলোক পাল, মানিক ঘোষ কাঠু, নয়ন সাহা, কমল চন্দ্র দাস, অলোক দত্ত সেন্টু, সোমনাথ বাগচী, তাপস দাস, খোকন বিশ্বাস, উদযাপন কমিটির সদস্য নারু দত্ত, সমর সাহা, রতন সাহা, গৌরাঙ্গ মজুমদার, শুভ বসাক, সঞ্জয় সাহা, উজ্জ্বল দাস, পলাশ পোদ্দার, প্রসাদ দাস, সাগর মজুমদার, অসীম কুমার দাস রায়, রিন্টু সাহা, সৌমিত্র সাহা অপু, দীপ্ত ঘোষ, শুভ মজুমদার, দীপ্ত সরকার, কৃষ্ণেন্দু সাহা, কমল ঠাকুর, শ্যামল দেবনাথ, বিকাশ দেবনাথ, সুভাষ দাস, মুকেশ দাস, সাগর দাস সহ নেতৃবৃন্দ। র‌্যালীর আগে ১০৮ কন্ঠে গীতা পাঠ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন