1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে মামলাবাজের হাত থেকে বাঁচতে চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে মামলাবাজের হাত থেকে বাঁচতে চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর পৌর শহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে শহরের স্টেশন বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চাঁন মিয়া, পরী বেগম  হাফেজা বেগম ও সাবিয়া বেগম।

ভুক্তভোগীদের অভিযোগ, ফারজানা আক্তার সবুজা সাংবাদিকের নাম ভাঙিয়ে, থানা পুলিশের সাথে সখ্যতা রেখে নিরীহ মানুষদের বিভিন্ন মামলায় হয়রানী করায় হচ্ছে তার পেশা। সেই সাথে এলাকায় একজন বেপরোয়া নারী হিসেবে পরিচিত তিনি। এই মামলাবাজ সবুজা কিছুদিন আগে একই এলাকার মিলন নামে একজনের কাছ থেকে একটি স্ট্যাম্পে জাল স্বাক্ষর নিয়ে ৮/৯ লাখ টাকা দাবী করে আসছেন। টাকা না দেওয়ায় মিলনের নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় যাদের সাক্ষী দেওয়া হয়েছে তারা কেউ স্থানীয় লোকজন না। সাংবাদিকতা না করেও নামমাত্র কার্ডধারী হয়ে সে থানা পুলিশের নিকট প্রভাব খাটিয়ে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন।

ভুক্তভোগীরা আরও বলেন, সবুজার অনৈতিক দাবী মেনে না নেওয়ায় মিলনকে কোন প্রকার তদন্ত ছাড়াই  গত ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেন৷ একই ষড়যন্ত্রমূলক মামলায় তার ভাই ফরিদকেও আসামী দেওয়া হয়। অথচ যেদিন ঘটনার কথা উল্লেখ করে সবুজা মামলা দায়ের করেন। সেদিন ফরিদ একটি বিবাহ অনুষ্ঠানে ছিলেন। এই মামলাবাজ নারী সবুজার এসব অনৈতিক দাবীর প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকী দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে এই মামলাবাজ সবুজাকে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবী করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

এ ব্যাপারে অভিযুক্ত ফারজানা আক্তার সবুজা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।  আমি ভুক্তভুগী বলেই মামলা দায়ের করেছি। আমি আইনের আশ্রয় নিয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন