1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতায় করায় অভিযান করা হয়েছে। ১১আগস্ট(সোমবার) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জলাশয়ে এ অভিযান পরিচালিত করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।তার সাথে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, পলাশবাড়ী থানার এসআই মাহফুজ।

বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আষাঢ়-শ্রাবন মাসে পানিতে ডিম দিয়ে থাকে। এই সময়ে
দেশীয় মা- মাছগুলো ধরার জন্য বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হচ্ছ এবং বিভিন্ন উপায়ে ব্রীজ-কালভার্টগুলোর পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে সোমবার দুপুরে বেশ কয়েকটি ব্রীজ কালভার্ট ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকরা জানান,বৃষ্টির পানি কোথাও কোথাও এমনভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা যে ধান রোপন করেছিলাম সেগুলো পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান,অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা-মাছগুলো ধরা আহরণ করা হচ্ছে পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন