1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হার্টের রোগ দূর করতে চান? রোজ ঢেঁড়সের পানি খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হার্টের রোগ দূর করতে চান? রোজ ঢেঁড়সের পানি খান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢেঁড়স পরিচিত সবজি। যা প্রায় নিয়মিতই খাওয়া হয়। এর অসংখ্য পুষ্টিগুণ রয়েছে। বেশিরভাগ মানুষ সবজি হিসেবে এটা খেয়ে থাকেন।  কিন্তু আপনি কি জানেন, শুধু রান্না নয় — এই সবজির পানি ও হতে পারে শরীরের জন্য এক অসাধারণ ওষুধের মতো।

সম্প্রতি এক প্রখ্যাত কার্ডিওলজিস্ট জানিয়েছেন, ঢেঁড়স পানি শরীরের বহু সমস্যা দূর করতে সাহায্য করে, বিশেষ করে হৃদযন্ত্র, রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে।

okraw

ঢেঁড়সের পানির স্বাস্থ্য উপকারিতা:

১. রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়ক: ঢেঁড়সে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার, যা রক্তে গ্লুকোজ শোষণের হার কমায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ উপকারী।

okra_pic

২. হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়: ঢেঁড়সে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। স্ট্রোকের ঝুঁকি কমে। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি, ঢেঁড়সে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (প্রদাহনাশক) উপাদান, যা হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তনালির ক্ষতি কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: পটাশিয়াম সমৃদ্ধ ঢেঁড়স পানি রক্তনালিকে শিথিল করে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

okraw

৪. হজমে সহায়তা করে: ঢেঁড়সের আঁশ পাচনতন্ত্রের জন্য ভালো। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও পরিপাকক্রিয়া ঠিক রাখে।

৫. ত্বক ও চুলের জন্য ভালো: ঢেঁড়সের পানিতে থাকা ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে।

water

৬. পাকস্থলীর আস্তরণ রক্ষা করে: ঢেঁড়স পাকস্থলীর আস্তরণকে সুরক্ষা দেয়, যা পেপটিক আলসার বা পেটের ঘা নিরাময়ে সহায়ক। এর মিউসিলাজ নামক জেলি-মতো উপাদান পাকস্থলীর গাত্রে সুরক্ষার স্তর তৈরি করে, ফলে অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন