1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে গন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কাশিয়ানীতে গন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫আগষ্ট) দুপুর ১২ টার সময় এ বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কাশিয়ানী উপজেলা বিএনপি এ বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

উক্ত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন ফ্যাসিস্টদের জননী এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসর রয়ে গেছে। তারাই সম্প্রতির কাশিয়ানীতে চোরাগোপ্তা হামলা করে, দুচারটি গাছ কেটে রাস্তা অবরোধ করে শান্তি বিনষ্ট করছেন।এসব শান্তি বিনষ্টকারীদের কাশিয়ানী উপজেলা বাসী ক্ষমা করবে না।
এ সময় আর ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মোঃ নুরুজ্জামান, উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সিনিয়র সহসভাপতি মুন্সী আজিজুল হক,সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কাশিয়ানী সদর ইউনিয়নসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন