1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 'মার্চ ফর জাস্টিস' - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে জামালপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (৩১জুলাই) সকালে জজকোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. আব্দুল হাই-১ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠিত নাহলে গণতন্ত্র টেকসই হয়না। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন যাবৎ সংগ্রাম চালিয়ে আসছে। যার অংশ হিসেবে আজকের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হচ্ছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মোবারক হোসেন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক আইনজীবী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর আইনজীবী শফিকুল ইসলাম রাজু, আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।

মানববন্ধনে জেলা আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন