1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় জামালপুরে বিএনপির দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় জামালপুরে বিএনপির দোয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের দেওয়ানপাড়া বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন,

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা নিহত হয়েছে তাদের যেন আল্লাহতাআলা শহিদী মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রঞ্জু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম। দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন