1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুরের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জুলাই পদযাত্রা সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই।

আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের যেন অধিকার রক্ষা করা হয়, সেই প্রতিশ্রুতি দিতে।

জুলাই পদযাত্রা উপলক্ষে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ গোপালগঞ্জে এসেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা এসেছি শান্তি আর দেশ গড়ার আহ্বান নিয়ে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে দুপুর দেড়টার দিকে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানে চেয়ার ভাঙচুর করে।

সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন