1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির।।

২০২৫ সালের এসএসসি ফলাফলে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সিয়াম
হাসান।

‘সিয়াম’ উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কামরুল হাসান এবং সুফিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। সে ওই একই শিক্ষা প্রতিষ্ঠান হতে
পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ তার পারিবারিক সূত্র জানায়,সিয়াম
হাসান ২০২৫ সালের এসএসসি পরীাক্ষায় পলাশবাড়ী পৌর শহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড
কলেজ থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে উপজেলায় মোট ২৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে।

সিয়াম একজন সৎ এবং আদর্শবান মানুষ হয়ে ভবিষ্যতে দেশের জন্য যেন বিশেষ অবদান রাখতে পারে এজন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার। সে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী।

কামরুল হাসান দম্পতি সন্তানের ফলাফলের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার জানান,গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এ প্লাস পাওয়া ৮০ জনের মধ্যে একমাত্র সিয়াম হাসান ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২১৬ নম্বর
পেয়ে সফলতার সহিত কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত।
তিনি সিয়ামের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।

গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এমডি আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজ তাঁর প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান এর প্রতি বিশেষ
কৃতজ্ঞতাসহ পরিবারের সকলের প্রতি ঊষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান শিক্ষা অফিসের পক্ষ থেকে সিয়ামকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।তার ভবিষ্যত জীবন যেন সর্বাঙ্গীণ সফলতায় ভরে উঠে। অপরদিকে, সিয়ামের এমন প্রশসংনীয় ফলাফলে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ছাড়াও এলাকার সর্বস্তরের সচেতন মহল
ভূয়সী প্রশংসা করেছেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন