1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশে হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বাংলাদেশে হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রাণঘাতী নিপাহ ভাইরাসের একটি ভ্যাকসিনের মধ্য পর্যায়ের (মিড-স্টেজ) ট্রায়াল। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেক কোম্পানি ‘পাবলিক হেলথ ভ্যাকসিনস’ (পিএইচভি)-এর তৈরি ‘পিএইচভিও২’ ভ্যাকসিনটি হবে নিপাহ ভাইরাস প্রতিরোধী অন্যতম একটি ভ্যাকসিন, যেটি মধ্য পর্যায়ের ট্রায়ালে আসতে সক্ষম হয়েছে।

বাংলাদেশে ট্রায়ালটি চালাতে পিএইচভিকে ১৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দেবে সুইজারল্যান্ড-ভিত্তিক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা তৈরির জন্য স্বাধীন গবেষণা প্রকল্প— কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)।

সিইপিআই জানিয়েছে, ভ্যাকসিনটির প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে এটি নিরাপদ এবং এটি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। বাংলাদেশে যে ট্রায়ালটি হবে সেখানে নিপাহ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটির নিরাপত্তা, সহনশীলতা এবং সক্ষমতা পরীক্ষা করা হবে। গবেষকরা প্রাপ্ত বয়স্ক ৫০০ বাংলাদেশি ও ৭০ শিশুর ওপর ট্রায়াল চালানোর পরিকল্পনা করছেস।

সিইপিআইর গবেষণা ও উন্নয়ন নির্বাহী পরিচালক ডাক্তার কেন্ট কেস্টার বলেছেন, ‘ভ্যাকসিনটি প্রাথমিক ট্রায়ালে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এটির একটি মাত্র ইনজেকশনের  নিলেই দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে, যা প্রাণঘাতী নিপাহ ভাইরাসের বিরুদ্ধে একটি আদর্শ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হয়ে উঠবে।’

n2

তিনি বলেন, ‘এই অতিরিক্ত তহবিলের মাধ্যমে সিইপিআই পিএইচভি-এর সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে আনন্দিত, যার ফলে ভ্যাকসিনটি দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে অগ্রসর হতে সক্ষম হবে এবং নিপা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার প্রতিশ্রুতি আগের চেয়ে আরও কাছে আনতে সহায়তা করবে।’

নিপাহ হলো প্যারামাইক্সোভাইরাস পরিবারের একটি জুনোটিক ভাইরাল রোগ। এ রোগে আক্রান্ত ৭৫ শতাংশ মানুষেরই মৃত্যু হতে পারে এবং বর্তমানে নিপাহ ভাইরাসের স্বীকৃত চিকিৎসা বা ভ্যাকসিন নেই। সম্প্রতি ভারত ও বাংলাদেশে নিপাহ ভাইরাসের আক্রান্তের ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে। তবে ভাইরাস বহনকারী বাদুড় বিশ্বের অনেক জায়গায় পাওয়া যায়, যার ফলে আনুমানিক ২ বিলিয়ন মানুষ এই ভাইরাসের সম্ভাব্য মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশে হতে যাওয়া ট্রায়ালটি যদি সফলতার মুখ দেখে তাহলে ভ্যাকসিনটি আরও বেশি উৎপাদন করা হবে এবং আক্রান্ত দেশগুলোতে পাঠানো হবে। যেন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত সময়ের মধ্যে এটির প্রতিরোধ ব্যবস্থা পাওয়া যায়।

সিইপিআই নিপাহ ভাইরাস গবেষণার বিশ্বের বৃহত্তম তহবিলদাতা, যারা তাদের নিপাহ ভ্যাকসিন ও জীববিজ্ঞান কর্মসূচি এবং সম্পর্কিত বিজ্ঞান প্রকল্পগুলোতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন