1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসরায়েলি হামলায় গাজায় লাশের মিছিলে আরও ৮২ ফিলিস্তিনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইসরায়েলি হামলায় গাজায় লাশের মিছিলে আরও ৮২ ফিলিস্তিনি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৫৭ হাজার ৭৬২-তে দাঁড়িয়েছে, এবং এক লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

যুদ্ধবিরতির আলোচনা একদিকে চললেও, অন্যদিকে রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

সর্বশেষ হামলার ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় বিমান হামলায় ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ শিশু ও ৪ জন নারী ছিলেন। এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনই শিশু।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে ‘অবর্ণনীয় ও অবিচার’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি গাজার আজকের নিষ্ঠুর বাস্তবতা। মাসের পর মাস ধরে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেওয়ার ফলে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধতা না মানার কারণে পরিবারগুলো এমন পরিস্থিতিতে পড়েছে।’

রাসেল আরও উল্লেখ করেন, ত্রাণের অভাবে শিশুরা অনাহারের মুখোমুখি। দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েই চলেছে। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানান এবং এই ঘটনার যথাযথ তদন্তের দাবি করেন।

অন্যদিকে, হামাস এই হামলাকে গাজায় ‘চলমান গণহত্যার অংশ’ বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তাঘাট, আশ্রয় শিবির এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, যা পূর্ণমাত্রার জাতিগত নির্মূল অভিযানের শামিল এবং পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করছে। সূত্র: আল-জাজিরা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন