1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্ভাবন: স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্ভাবন: স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ত্রিশালসহ দেশের যেকোনো প্রান্ত থেকে রক্ত সহায়তা সহজ করতে এবং রক্তদান সম্পর্কে মানুষের মাঝে প্রচলিত ভুল ধারণা ও ভয় দূর করে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইট চালু করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।
ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ডাটাবেইস তৈরি করা হবে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী রক্তদাতা ও গ্রহীতার সংযোগ স্থাপন সহজ হবে।
এই সেবামূলক উদ্যোগটি বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ভাবনী এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রতিবছর রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়। তবে এখন সেই হার ধীরে ধীরে কমে আসছে, যার পেছনে বড় ভূমিকা রাখছে দেশের তরুণ সমাজ। এই ধরনের উদ্যোগ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “ত্রিশালে চালু হওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ রক্ত নিয়ে যে ভয়, ভ্রান্ত ধারণা এবং অনীহা পোষণ করে তা দূর হবে। রক্তদানে আগ্রহী করে গড়ে উঠবে স্বেচ্ছাসেবীদের একটি বৃহৎ প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলে কার্যকরভাবে সম্প্রসারিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন