1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ রহমান অয়ন (৩১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অয়ন উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের আদিল সরকার বাড়ির বাসিন্দা ইমতিয়াজ রহমান কবিরের ছেলে। তার মা নাসিমা কবির ত্রিশালের শুকতারা বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাদানী সিএনজি স্ট্যাশনসংলগ্ন পোস্টঅফিস রোডের মোড়ে সড়ক পারাপরারের জন্য দাড়িয়ে ছিলেন অয়ন। সে সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে পৃষ্ঠ করে সড়কে ফেলে রেখে যায় চলে যায়। এসময় পিছনদিক থেকে আসা আরেকটি দ্রুতগামী প্রাইভেটকার হার্ডব্র্যাক করলে তার পিছনে থাকা ঢাকাগামী যাত্রীবাহী বাস আলম এশিয়া পরিবহনের একটি বাস স্বজুড়ে ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এসময় রাস্তায় পড়ে থাকা গুরুতর আহত অয়নকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নজরুল বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক ড. শাকিল হাসমী বলেন, “বিকালের দিকে আমার জানা মতে কোন বাস ময়মনসিংহ থেকে ত্রিশালের দিকে ছেড়ে আসেনি। তবে ঠিকাদারের কোনো গাড়ী এসেছে কি-না তা আমার জানা নেই। তারপরও এবিষয়ে আমি খোঁজ নিচ্ছি।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন