1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালিকায় থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

তালিকায় থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় ‘শাপলা’ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তরুণদের নেতৃত্বে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এই প্রতীকটি চেয়েছিল।

বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল ঢাকা মেইলকে শাপলা প্রতীক না রাখার বিষয়টি জানিয়েছেন।

নির্বাচন কমিশনার বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না প্রতীকটি। আমরা নীতিগতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি।

এনসিপি সম্প্রতি দলীয় নিবন্ধনের আবেদনে নিজেদের প্রতীক হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখে শাপলাকে। এই প্রতীক তারা পাবেন এমন আশাবাদের কথাও জানান এনসিপি নেতারা। তবে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করে। এছাড়া শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হতে পারে কি না এটা নিয়েও বিতর্ক ওঠে। এর মধ্যেই এএমএম নাসির উদ্দিন কমিশন শাপলাকে প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলো।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছে ইসি। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগির।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন