1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মো.ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ মো. রেজাউল(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল (রবিবার,০৬ জুলাই) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নে দোলাগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রেজাউল উপজেলার দোলাগ্রামের মো. আওয়াল শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ রেজাউলকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন