1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আরএমও'র ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে আরএমও’র ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।

মানববন্ধন থেকে হামলাকারী আওয়ামী লীগ আমলের স্বাচিপের সক্রিয় সদস্য আওয়ামী দোসর ডা. ইকরামুল হক হিটলু ও সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে শহরের ফৌজদারি মোড়ে ঘন্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করে কম্পপুর এলাকাবাসী।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী নওয়াব আলী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলি বেগম, ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সহ-সভাপতি কুব্বাত আলী, শাহজাহান আলী, মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, রাসেল মিয়া, মো. জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ, হাসেন, আব্দুল রউফ তালুকদার, বিপ্লব, জেলা আইনজীবীর সহকারী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. ইকরামুল হক হিটলু জেনারেল হাসপাতালের দন্ত চিকিৎসক। আওয়ামী লীগ সরকার আমলে তিনি স্বাচিপের সক্রিয় সদস্য ছিলেন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি দাপটে চিকিৎসা খাতে দুর্নীতি করেছেন। তিনি ও তার স্ত্রী একই হাসপাতালে কর্মরত। হাসপাতালে আউটসোর্সিং লোক নিয়োগকে কেন্দ্র করে ডা. হিটলু ও তার সহযোগিরা কর্তব্যরত আরএমও তারিকুল ইসলাম রনির কক্ষে গিয়ে তার ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করেছেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন