1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহবুব আলম রানা, নওগাঁ।।

সরকারের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা চত্বরে শুরু হয়েছে পেনশন মেলা।

মেলা উপলক্ষে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি, খোন্দকার আজিম আহম্মেদ।কর্মশালায় অংশগ্রহণের আগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার। তিনি সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করাসহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এরফান উদ্দিন।অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেন বক্তব্য দেন।

মেলায় ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে। মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরা হয়। বিশেষত নতুনভাবে সংযোজিত সুবিধা যেমন- জমা করা টাকার ৩০ শতাংশ এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের ওপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানিয়ে বলা হয় নতুনভাবে এ সুবিধা দেয়ার জন্য সর্বজনীন পেনশন স্কিম আরও লাভজনক হবে।নতুন করে কোন কিছু সংশোধন হতে পারে বলেও বক্তারা জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন