1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরের শিবচরে ইসলামি আন্দোলন বাংলাদেশ দাওয়াতী পথসভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

‎মাদারীপুরের শিবচরে ইসলামি আন্দোলন বাংলাদেশ দাওয়াতী পথসভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও দিনব্যাপী দাওয়াতী পথ সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কর্তৃক মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনে এমপি পদ প্রার্থী মাওলানা আকরাম হোসাইন। শনিবার (২১ জুন) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশে শিবচর শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌর বাজার হয়ে কাদিরপুর, কুতুবপুর, কাঠালবাড়ি, পাঁচ্চর, সন্যাসীর চর, দত্তপাড়া, বহেরাতলা ও উমেদপুর এলাকাসহ পথ সভা ও গনসংযোগ করেন।
এ সময় সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগে বক্তারা আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাত পাখা মার্কায় ভোট দিতে আহবান জানান । এসময় আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশকে ‘জনতার মহাসমুদ্রে’ রূপ দেওয়ার লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

‎এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বি.এম. হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্করসহ উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসা-মসজিদের শিক্ষক-ইমামসহ প্রায় ৫শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন